১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁতমারায় ক্যাবল চুরির ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ

ফটিকছড়িতে শালিসি বৈঠকে ডেকে নিয়ে নুরুল আবছার (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আবসার ওই এলাকার খোন্দকার পাড়া বাগানের টিলা এলাকার নবিদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাঁতমারা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি সমাজের উদ্যোগে চুরি ও ডাকাতি প্রতিরোধে একটি শালিসি বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে নুরুলসহ কয়েকজনকে উপস্থিত থাকার জন্য ডাকা হয়।

বৈঠকে উপস্থিত হওয়ার পর হঠাৎ কিছু উত্তেজিত ব্যক্তি তাদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। গুরুতর আহত নুরুলকে স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি বলেন, “নিহতের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত। এভাবে কাউকে পিটিয়ে হত্যা করার কোনো অধিকার কারও নেই।”

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?