পরিবেশ দূষণ: ফটিকছড়িতে পাঁচ যানবাহনকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে পরিবেশ দূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি যানবাহনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

অভিযানে পরিবেশ দূষণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (২) লঙ্ঘনের দায়ে বিধি ১৯-এর উপবিধি (২) অনুযায়ী পাঁচটি যানবাহনকে প্রতিটিতে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মাঈনুদ্দীন ফয়সল। অভিযানে সহায়তা করেন ইউএনওর কার্যসহকারী বাপ্পী কুমার দে।

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “পরিবেশ দূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে অভিযানের পরিধি আরও বাড়ানো হবে।”

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?