ফটিকছড়িতে নজরুল আদর্শ সংঘের উদ্যোগে শারদীয় বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে সনাতন ধর্মাবলম্বী ও দুস্থ-সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর এহাসানুল করিমের উদ্যোগে এবং নজরুল আদর্শ সংঘের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধুরুং বিবেকানন্দ সেবা সমিতির পূজামণ্ডপে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর এহাসানুল করিম, পল্লী চিকিৎসক দীপক কুমার রায়, নজরুল আদর্শ সংঘের সভাপতি মো. মাহফুজুল করিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর রহমান, সংগঠনটির সাবেক কর্মকর্তা আবু জাফর ও আবুল বাশার মুন্সী, ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন, মাস্টার জিয়াউদ্দিন চৌধুরী, মাস্টার নাসিম উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী ওমর ফারুক, আইয়ুব আলী, মো. মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার বিপ্লব দে, ধুরুং বিবেকানন্দ সেবা সমিতির সভাপতি শান্তনু দত্ত ও সাধারণ সম্পাদক রনি দে প্রমুখ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?